April 14, 2026, 12:13 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পেকুয়ায় টাইব্রেকারে ভাই ভাই একাদশ জয়ী

পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় সুতাচোড়া ভাই ভাই একাদশ জয়ী হয়েছে। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

mostbet

টুর্নামেন্টে উত্তেজনাপূর্ন ম্যাচে তারা স্বাগতিক মগনামা সাগর পাড় স্পোটিং ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করেছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। ৮ নভেম্বর (বৃহস্পতিবার) টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দু’শক্তিশালী দল মোকাবেলা করে। ওই দিন বিকেলে উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মটকাভাঙ্গা উম্মুক্ত মাঠে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছিল। এ সময় উজানটিয়া ইউনিয়নের সুতাচোড়া ভাই ভাই একাদশ ও মগনামার সাগরপাড় স্পোটিং ক্লাব মোকাবেলা করে। খেলার নির্ধারিত সময়ে দু’দলের ফলাফল ছিল গোলশুন্য। আক্রমন ও পাল্টা আক্রমন চলছিল। দু’দলে বেশ কিছু নতুন প্রজন্মের উদীয়মান ফুটবল খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেয়। দেশের ১ম ডিভিশন ও দ্বিতীয় ডিভিশনের ক্লাবসমুহে যে সব খেলোয়াড় নিয়মিত ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করেন এ সব বেশ কিছু তারকা খেলোয়াড় দু’দলে অতিথি খেলোয়াড় হিসেবে ওই দিন টুর্নামেন্টে অংশ নেয়। তবে দু’দলের নির্ধারিত সময়ের খেলা ছিল অমিমাংসিত। ওই দিন বিকেলে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শক স্রোতারা মটকাভাঙ্গার সোনালী বাজারের উত্তর অংশের মাঠে জড়ো হয়। এ সময় দু’দলের উপভোগ্য ম্যাচ উপভোগ করতে করতালির মুখরিত দর্শক¯্রােতারা টুর্নামেন্টের এ ম্যাচকে আকর্ষন করে। ভাই ভাই একাদশ টাইব্রেকারে জয়ী লাভ করে। পরবর্তীতে এ টুর্নামেন্টের সেমি ফাইনালে উন্নীত হয়। খেলায় ম্যান অব ম্যাচ বিবেচিত হয়েছেন বিজয়ী দলের গোল রক্ষক সাইদুর রহমান কাফী। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াবুল হক জিকু। ওই দিন এ ম্যাচে সভাপতিত্ব করেন যুবলীগ পেকুয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সদস্য হোসাইন মো: বাদশা, মনচুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, সোনালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবদীন প্রমুখ। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করছেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও হাজী আবুল কালাম। তারা এ টুর্নামেন্টে পরিচালনা কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর