March 15, 2026, 6:46 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ভোটার তালিকা থেকে বাদ প্রিয়াংকার নাম

ভোটার তালিকা থেকে বাদ প্রিয়াংকার নাম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

৭ বছর আগে বরেলিকে বিদায় জানিয়ে সপরিবারে মুম্বই চলে গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। আপাতত বাণিজ্যনগরীতেই মা মধু চোপড়ার সঙ্গে থাকেন তিনি। কিন্তু এত বছর ধরে বরেলির ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছিল বলি অভিনেত্রী ও তাঁর মায়ের। অবশেষে সেই নাম সরিয়ে দেওয়া হল। বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় তোলার পরই মুম্বই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াংকা। নিজের ক্যারিয়ারের কথা ভেবেই ছোটবেলার শহরকে আলবিদা জানিয়েছিলেন।

তারপর কেটে গিয়েছে সতেরোটা বছর।  কিন্তু ভোটার তালিকা  থেকে বাদ দেওয়া হয়নি তাঁদের নাম। বুধবার  সেই তালিকা থেকে শেষমেশ মুছে ফেলা হল প্রিয়াংসা ও তার মায়ের নাম। জেলা আধিকারিক ক্যাপ্টেন আর বিক্রম সিং জানান, ৫৬ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল। এক স্থানীয় বাসিন্দা এ নিয়ে অভিযোগ জানালে ব্লক স্তরের আধিকারিককে (বিএলও) এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়। তিনিও খতিয়ে দেখে জানান, সত্যিই এখনও প্রিয়াংকা ও তাঁর মায়ের নাম রয়ে গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁদের নাম সরিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, ২০১২ সালে প্রিয়াংকার বাবা প্রয়াত কর্নেল অশোক চোপড়া জেলা শাসককে জানিয়েছিলেন যে তাঁরা বরেলি  ছেড়ে মুম্বইকেই স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি জেলা শাসকের তরফে। তবে ম্ম্বুইয়ের পাশাপাশি সম্প্রতি নিউ ইয়র্কেও একটি বাড়ি কিনে  ফেলেছেন বলি ডিভা। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য অনেকটা সময়ই বিদেশে থাকতে হচ্ছে তাঁকে। তাই দিনের শেষে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন প্রিয়াংকা। অবশেষে সে স্থানের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নিজের সেই বাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর