মোঃ শামীশ ফয়সাল রাজপাড়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী আইন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম বিপ্লব নিখোঁজ হয়েছে। 
তার বাড়ী নাটোরের নলডাংগা উপজেলায়। তার বাবা সাহাদত হোসেন।বিপ্লব লেখাপড়ার জন্য রাজশাহী মহানগরের ভেতরে রাহী ছাত্রাবাসে থাকতো। বিপ্লবের বোন শাপলা জানান,বিপ্লব ছাত্রাবাস থেকে বের হয়ে রাস্তার ধারে বসে ছিল। এ সময়ে ৬/৭ জন অচেনা ব্যক্তি নিজেদের ডিবি পরিচয় দিয়ে জোরপূর্বক তাকে সাদা রং এর মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ৪ নভেম্বর বিপ্লবের বোন শাপলা বোয়ালিয়া থানায় জিডি করেছেন। অপরদিকে বিপ্লব কে উদ্ধারে র্যাব-৫ সদর দপ্তরে লিখিত আবেদন করেছেন তার মা। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান,বিষয়টি তদন্ত করে ইতিমধ্যেই তাকে উদ্ধারে তারা কাজ শুরু করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ নভেম্বর ২০১৮/ইকবাল