April 14, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আগুয়েরো ইপিএলে দেড়শ গোলের মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত

আগুয়েরো ইপিএলে দেড়শ গোলের মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে দেড়শ গোলের মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৬-১ ব্যবধানে সিটির জয়ের ম্যাচে গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে নবম খেলোয়াড় হিসেবে ১৫০ গোল পূর্ণ করেন আগুয়েরো। এই মাইলফলকে পৌঁছাতে ২১৭ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

ইংলিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় এর চেয়ে কম ম্যাচ খেলে দেড়শ গোল করার কীর্তি আছে শুধু নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়েরারের। ২১২ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড।

ম্যানচেস্টার সিটির সর্বকালের সেরা গোলদাতা আগুয়েরোকে হাতছানি দিচ্ছে প্রিমিয়ার লিগে একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। একই ক্লাবের হয়ে লিগে ১৫০ গোল করতে পেরেছেন এর আগে মোটে দুইজন। আর্সেনালের হয়ে থিয়েরি অঁরি করেন ১৭৫ গোল। আর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৮৩ গোল করে রেকর্ডটি ওয়েইন রুনির দখলে।

সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত আগুয়েরো লেখেন, “এই জয়ের জন্য এবং এই দারুণ ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে নিজের ১৫০তম গোল করে আমি খুব খুশি।”

“পুরো দল ও সমর্থকদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা আরও বড় কিছুর জন্য এগিয়ে যাব।”

সাত গোল করে চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও এদেন আজারের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন আগুয়েরো।

Share Button

     এ জাতীয় আরো খবর