April 8, 2026, 10:03 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘টাইম বোমায়’ জাবি উড়িয়ে দেওয়ার হুমকি

‘টাইম বোমায়’ জাবি উড়িয়ে দেওয়ার হুমকি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

প্রশাসনে রদবদল করা না হলে ‘টাইম বোমা’ মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের কাছে লেখা এক চিঠিতে বুধবার এ হুমকি দেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। হুমকির বিষয়টি প্রশাসন দু’দিন গোপন রাখলেও শুক্রবার সকালে জানাজানি হয়।

উড়ো চিঠিতে বলা হয়, ‘৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে প্রশাসনে রদবদল করা না হলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘চিঠিতে বলা হয়েছে আমার প্রশাসনিক কার্যক্রম ভালো না। প্রশাসনকে ৫-৯ তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। ৯ তারিখ তো গতকাল (বৃহস্পরিবার) চলে গেল।’

তিনি বলেন, ‘চিঠিতে আরও বলা আছে- আমাদের অজ্ঞাতেই ওই দু’টি ভবনে টাইম বোমা ফিট করা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানিয়েছি। জিডি করেছি। পুলিশ ভবন দু’টি তল্লাশি করার কথা জানিয়েছে।’

ভিসি আরও বলেন, ‘আমরা আতঙ্কিত নই। তারপরও দায়িত্বের জায়গা থেকে পুলিশকে জানিয়েছি। এখন অনেক কিছুই হতে থাকবে। সামনে যেহেতু সিনেট ইলেকশন আছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর