আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল বগুড়া গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মান কাজ 
পরিদর্শন করলেন বিদ্যালয়ের সভাপতি সাব্বির হাসান জাফরু পাইকার। বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পর ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় নির্মান হচ্ছে শহীদ মিনারটি। ম্যানেজিং কমিটির সভাপতি জানান শহীদ মিনাওে জায়গা নির্বাচন করেছিলেন ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বিদ্যালেয়ের সাবেক সভাপতি মরহুম তারাজুল ইসলাম আমরা তা বাস্তবায়ন করলাম। এখন থেকে বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীরা সকল জাতীয় দিবস উৎসবমুখর পরিবেশে পালন করতে পারবে। শহীদ মিনার নির্মান কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান মতি, এম এ রশিদ, উজ্জল চন্দ্র সরকার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)জাহানারা বেগম, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, মাকসুদুর রহমান রকি প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ নভেম্বর ২০১৮/ইকবাল