April 12, 2026, 6:15 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভোলা চরফ্যাশন অষ্টম শ্রেণীর এক ছাত্র দূর্নীতি দমন কমিশনের ডিআইজি পরিচয়দানকারী আটক

রাকিব হোসেন ভোলা জেলা প্রতিনিধিঃ

mostbet

অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র দুর্ণীতি দমন কমিশনের ডিআইজি পরিচয়দানকারী ২টি

হত্যা মামলাসহ ৬ মামলার পলাতক আসামী আশরাফুল রহমান দিপুকে গতকাল রোববার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ পরে মাদকদ্রব্য আইনে আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ। থানাসুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ১৫ নং নজরুল নগর ইউনয়নের বাবুর হাট নামক এলাকা থেকে ইয়াবা সহ শনিবার বিকেলে আশরাফুল রহমান দিপু (২১) কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার টাঙ্গাইল, গাজীপুর ও পটুয়াখালী জেলায় ২টি হত্যা সহ প্রতারণার অভিযোগে ৬টি মামলা রয়েছে। পুলিশ আরো জানান, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মাসুম তালুকদারের সাথে সখ্যতা থাকায় দিপু অন্য অফিসারদের সাথে খারাপ আচরন সহ তুই তুমি শব্দে সম্বোধন করত। গ্রেপ্তারকৃত দিপুর পিতা ছাগল পালনকারী আবদুল জলিল ওরফে মতু ফকির জানান, তার ছেলে দিপু অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছে। তিনি এক সেনা কর্মকর্তার বাসায় কাজ করার সুবাদে দিপু সেখানে আসা যাওয়া করত। এক সময় উক্ত কর্মকর্তা সহ দিপু মামলার আসামী হয়। ইয়াবা সহ গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, এটি ষড়যন্ত্র। উল্লেখ্য যে, ডিআইজি পরিচয়ে প্রতারণা করার অভিযোগে ২০১৪ সালে দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করলেও অদৃশ্য শক্তির ইশারায় পার পেয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, তার সাথে থানা পুলিশের সাথে ছিল বন্ধুত্ব। ওসি সহ দারোগা তার কথায় ওঠাবসা করে। দিপু কখনো নিজেকে সেনাকর্মকর্তার ছোট ভাই, আইজি’র  আত্তীয় পরিচয় দিয়ে পুলিশের নিকট থেকে বিভিন্ন মামলার তদবির করে আসছিল। জেলার বাহিরে ডিআইজি পরিচয়ে চলাফেরা করত। সম্প্রতি একটি ধর্ষণ মামলার রফাদফা করে সে। এছাড়া পুলিশের ভ্যান থেকে গ্রেপ্তারকৃত আসামী রেখে দেওয়ার ও ঘটনা রয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি মাসুম তালুকদার জানান, দিপুর বিরুদ্ধে মামলা থাকলে ও বর্তমানে জামিনে আছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৫ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর