April 5, 2026, 1:56 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইমানুল সোহান  ইসলামী বিশ্ব বিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ব বিদ্যালয়ে ২০১৮-২০১৯ স্নাতক শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৯টায় এ ইউনিটের মধ্য দিয়ে এবারের ভর্তিপরীক্ষা শুরু হয়। পরে বিশ্ব বিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ব বিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯০শতাংশ শিক্ষার্থী

mostbet

উপস্থিত ছিল। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে (০০০০১ থেকে ০৭১৫৫ ) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত একই ইউনিটের অধীনে (০৭১৫৬ থেকে ১৪৩১০) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, আর দিনের শেষ ভাগে একই ইউনিটের অধীনে ( ১৪৩১১ থেকে অবশিষ্ট) শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে বি ইউনিট সম্বনয়কারী প্রফেসর ড. মো: সাইদুর রহমান জানিয়েছেন।এবছর ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীদের স্বাক্ষর পাতায় আবেদনকারীদের ছবি সংযুক্ত করেছে

প্রশাসন। গতবছরের ন্যায় এবারও বিশ্ব বিদ্যালয়ের প্রধান ফটকে বসানো হয়েছে আর্চওয়ে গেট। এছাড়াও পরীক্ষার হলের বাইরে জালিয়াতি চক্রের অতৎপরতা ঠেকাতে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাধীন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী বলেন, সুষ্ঠুভাবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে দেশসেরা মেধাবীদের খুঁজে পাবো আমরা। আশা করি কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই পরবর্তী দিনের পরীক্ষা শেষ হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৪ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর