April 14, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঘন্টা বাজিয়ে সিলেটে টেষ্ট ক্রিকেটে পথচলা

আব্দুস সামাদ আজাদ সিলেট প্রতিনিধিঃ

mostbet
দেশের অষ্টম ভেন্যু হিসেবে অভিষেক হলো চা-বাগান আর পাহাড় টিলা ঘেরা দেশের
অন্যতম নয়নাভিরাম সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ শুরুর আগে ব্যাতিক্রম ধর্মী ঘণ্টা বাজিয়ে স্টেডিয়ামের টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করেন আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ।এই ঘন্টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে সিলেটবাসীর প্রতিক্ষীত টেস্ট ভেন্যুর যাত্রা শুরু হয়।
এদিকে ওয়ানডেতে টানা তিন ম্যাচে টস হারা হ্যামিল্টন মাসাকাদজা এবার টস ভাগ্যকে পেলেন পাশে। টস জিতে জিম্বাবুয়ে অধিনায়ক নিয়েছেন ব্যাটিং।ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের শুরু এমন রীতি প্রথম দেখা যায় একযুগ আগে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস গ্রাউন্ডে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানোর রীতি । কলকাতার ইডেন গার্ডেনও সেটি অনুসরণ করছে ২০১৬ সাল থেকে। পৃথিবীর তৃতীয় স্টেডিয়াম হিসেবে এমনটি হয়েছে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে । তবে অন্য দুটি ভেন্যুতে তাদের অভিষেক ম্যাচে এমনটি ঘটেনি। তাই অভিষেক ম্যাচের দিক দিয়ে ঘন্টা প্রথম বাজলো সিলেটের ভেন্যুটিতে ।এদিকে আরেকটি দিক দিয়েও সিলেট ভেন্যু রয়েছে প্রথম। বাংলাদেশের কোন টেস্ট ভেন্যুর অভিষেক মূহুর্তে বিছানো হয়নি লাল গালিচা। শ্রীলংকার কলোম্বোতে গত বছরের মার্চে বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে সবুজ গালিচা বিছিয়ে প্রশংসিত হয়েছে শ্রীলংকা ক্রিকেট।অভিষেক টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক কয়েন দিয়ে সিলেটের প্রথম টেস্ট ম্যাচের টস করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।সিলেটের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, ক্রিকেটে সিলেটের পথচলা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস প্রভৃতি নানা তথ্য তুলে ধরে প্রকাশ করা হয়েছে বিশেষ প্রকাশনা স্যুভেনিয়র গ্লিম্পস অব সিলেট। তাছাড়া বাংলাদেশেরহয়ে সিলেটের যারা টেস্টস ম্যাচ খেলেছেন তাদেরকে বিশেষ সম্মাননা প্রধান করা হয়েছে।ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু, বিশেষ কয়েন দিয়ে টস, গ্রিন গ্যালারি তো আছেই; নতুন আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে ‘তারকা গ্যালারি।’সিলেটের যেসব ক্রিকেট খেলোয়াড়দের মাধ্যমে বিশ্ব মঞ্চে নাম উঠেছে সেসব সাবেক সব খেলোয়াড়দের ছবির পাশাপাশি ঐতিহাসিক সব বিজয় ও ঘটনার ছবি চিত্র তুলে ধরা হয়েছে শিল্পীদের হাতের জাদুতে। সিলেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে প্রবেশ করলেই দেখা যাবে এই মিউজিয়ামটি।সিলেটের হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা শফিকুল হক হীরা, অলক কাপালি, রাজিন সালেহ, তাপস বৈশ্যসহ বেশকিছু ক্রিকেটারের জায়গা হয়েছে গ্র্যান্ড ষ্ট্যান্ডের ওই বিশেষ কর্নারে। গ্যালারির নাম রাখা হয়েছে ‘ন্যাশনাল ক্রিকেটার্স ফ্রম সিলেট।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ নভেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর