April 14, 2026, 1:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাংলাদেশ ফাইনালের আগে উজ্জীবিত

বাংলাদেশ ফাইনালের আগে উজ্জীবিত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টাইব্রেকারে শিরোপাধারী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা উজ্জীবিত বাংলাদেশের সামনে এবার আরেক শক্তিশালী দল পাকিস্তান। তবে কোচ মোস্তফা আনোয়ার পারভেজ জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে শতভাগ দিতে প্রস্তুত তার শিষ্যরা।

নেপালের আনফা কমপ্লেক্সে শনিবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় মুখোমুখি হবে দুই দল। পাকিস্তানের মতো বাংলাদেশও দ্বিতীয় শিরোপার স্বাদ পেতে উন্মুখ হয়ে আছে। অবশ্য দুটি দলেরই প্রথম শিরোপা এই টুর্নামেন্ট যখন অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ছিল।

এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ করে অপরাজিত আছে দুই দল। বাংলাদেশ গোল করেছে ১২টি, খেয়েছে ২টি। অন্যদিকে পাকিস্তান গোল দিয়েছে ১০টি, খেয়েছে ১টি।

শারীরিক শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরে টাইব্রেকারে ভারতকে সেমি-ফাইনালে হারিয়ে উজ্জীবিত থাকা দল কাক্সিক্ষত সাফল্য পাবে বিশ্বাস কোচের।

“ছেলেরা ম্যাচ বাই ম্যাচ খেলে ফাইনালে এসেছে। সম্পূর্ণ কৃতিত্ব ছেলেদের। ছেলেরা তাদের পরিশ্রমের ফসল হিসেবে ফাইনালে উঠেছে। আমরা যে কৌশলে, যেভাবে খেলতে বলেছি, সেভাবে খেলেছে। ফাইনালে শক্ত প্রতিপক্ষ পাকিস্তান। আমরা ফাইনালকে ফাইনালের মতো করেই খেলব।”

“তিন ম্যাচ অপরাজিত থাকাটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। শক্তিশালী ভারতের বিপক্ষে ১ গোলে পিছিয়ে থেকেও সমতা এনে টাইব্রেকারে জিতেছি। ছেলেরা সবাই উজ্জীবিত আছে এবং ফাইনালে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তান। ওদের ফুটবলারদের শারীরিক গঠন আমাদের চেয়ে ভালো। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি।”

অধিনায়ক মেহেদী হাসানের দাবি পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম না তারা। যে কোনো মূল্যে জিততে চান এই মিডফিল্ডার।

“পাকিস্তান খুব শক্তিশালী এবং আমাদেরকে সেভাবেই দেখতে হবে। যে কোনো মূল্যে আমরা কাল জিততে চাই। কোচ যেভাবে শিখিয়েছেন সেটা মাঠে অনুবাদ করলে জিতব। আমরা টানা তিনটা ম্যাচ জিতেছি; তবে পেছনের বিষয় ভেবে লাভ নেই। ফাইনালে সব নজর। জিততে হবে। ওরা শক্তিশালী, আমরাও কম না।”

Share Button

     এ জাতীয় আরো খবর