April 8, 2026, 7:41 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নর্থ সাউথ শিক্ষক সিজারের সন্ধান মেলেনি

নর্থ সাউথ শিক্ষক সিজারের সন্ধান মেলেনি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিখোঁজের দু’দিন পার হলেও রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারের কোনো সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ সিজারের বাবা মোতাহার হোসেন বলেন, আমার ছেলের এখনো কোনো খোঁজ পেলাম না বাবা। আপনারা একটু সহযোগিতা করেন। ও আমার একমাত্র ছেলে। র‌্যাব-পুলিশ সবাই শুধু বলছে, দেখছি দেখছি। এ ব্যাপারে সর্বশেষ তথ্য সম্পর্কে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান, নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাঁকে খুঁজে পেতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার সিজারের পরিবার থেকে জানানো হয়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মুবাশ্বার হাসান সিজারের ফোন বন্ধ পেয়ে তাঁরা তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও খোঁজ নেন। কিন্তু কোথাও সিজারের সন্ধান না পেয়ে রাতে খিলগাঁও থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত বুধবার সকালে সিজারের বাবা র‌্যাব-৩-এর কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ জানান। দক্ষিণ বনশ্রীর জে ব্লকের ১২/৩ নম্বর সড়কের ২৫ নম্বরের নিজের বাড়িতেই বাবা-মা আর ছোট বোনের সঙ্গে থাকতেন মুবাশ্বার হাসান সিজার। গত বুধবার রাতে সিজারের ছোট বোন তামান্না তাসমিন বলেন, তাঁর বড় ভাই প্রায় প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যেই বাসায় ফিরে আসতেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তাঁরা ভেবেছিলেন, ফোনে হয়তো চার্জ নেই, তাই বন্ধ। কিন্তু রাত ১০টার পরও সিজার বাসায় না ফেরায় তাঁরা চিন্তিত হয়ে পড়েন এবং রাতেই থানায় জিডি দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আশা করছেন যে, তাঁর ভাইকে দ্রুতই খুঁজে পাবেন তাঁরা। সিজারের প্রতি কোনো হুমকি ছিল কি-না? এমন প্রশ্নের জবাবে তামান্না জানান, কোনো হুমকি ছিল না। তাহলে বাসার গেটে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কেনÑপ্রশ্নের জবাবে তামান্না জানান, এ বিষয়ে তিনি তেমন কিছুই জানেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর