April 16, 2026, 8:28 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রধানমন্ত্রী বুঝেশুনেই আমাদের শরিক করেছেন : ইনু

প্রধানমন্ত্রী বুঝেশুনেই আমাদের শরিক করেছেন : ইনু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অতীত বুঝেশুনেই ভোটে আমাদের শরিক করেছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে মহাজোট সরকার চমৎকার গতিতে উন্নয়নমূলক কাজ করে চলেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি এ কথা বলেন। শরিক দল আওয়ামী লীগের ক্ষমতায় আসা, নিজের মন্ত্রিত্ব আর জাসদের শক্তি নিয়ে গত বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক সমাবেশে দেওয়া বক্তব্যের সমালোচনার মধ্যেই তথ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন। গত বুধবার বিকেলে কুষ্টিয়ায় ওই শরিক দল জনসভায় আওয়ামী লীগ নেতাদের দিকে ইঙ্গিত করে ইনু বলেন, আমি দল করি, কিন্তু ঐক্য করি। অনেকে বলেন, কারো নাকি দয়ায় মন্ত্রী হয়েছি। আমি একটা কথাই বলব, ঐক্য প্রশ্নে এক টাকা চিনেন? এক টাকা, ১০০ পয়সায় এক টাকা। আপনার ৮০ পয়সা থাকতে পারে, কিন্তু আপনি এক টাকার মালিক না। আপনার ৯৯ পয়সা থাকতে পারে, কিন্তু আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবে না, ততক্ষণ ক্ষমতা পাবেন না। আপনি ৮০ পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে এক টাকা হয়। আমরা যদি না থাকি, তাহলে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এক টাকার মধ্যে ৮০ পয়সার মালিক হয়েও শেখ হাসিনা আমাদের মতো এক পয়সা, দুপয়সার মালিকদের জোটভুক্ত করে এক টাকা করেছেন। এটা তাঁর মহানুভবতা। আমাদের এক পয়সা, দুপয়সার মালিকদের মন্ত্রী বানিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন, আমরাও কৃতজ্ঞতার সঙ্গে তার প্রতিদান দিচ্ছি। তাঁর নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মহাজোট ক্ষতিগ্রস্ত হয় এমন বক্তব্য না দেওয়ার জন্য জাসদ সভাপতি ১৪ দলের শরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি-জামায়াত ও খালেদা জিয়ার চক্রান্ত থেমে নেই। এ অবস্থায় মহাজোটকে আরো শক্তিশালী করতে হবে। মহাজোট সরকার দেশকে জঙ্গিমুক্ত করেছে। রাজাকার ও যুদ্ধাপরাধের বিচার করেছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা অনেকের সহ্য হচ্ছে না, যোগ করেন তথ্যমন্ত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর