March 17, 2026, 3:21 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

নাটোরে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

নাটোরে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোর শহরের কান্দিভিটা এলাকায় মো. অঙ্গন (২২) নামের এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে শহরে সাবেক সংসদ সদস্য (এমপি) কামরুন্নাহারের বাড়ির পেছনে গলায় ও মাথায় কুপিয়ে অঙ্গনকে হত্যা করা হয়। অঙ্গন কান্দিভিটা এলাকায় নানাবাড়িতে থেকে শহরের একটি জুতার দোকানে কাজ করতেন। তাঁর মা পপি বেগম নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। কারা, কী কারণে অঙ্গনকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের ভাষ্য, অপরাধমূলক বিভিন্ন কর্মকা-ে যুক্ত ছিলেন এই যুবক। প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ওই দোকান কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান অঙ্গনকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর