March 14, 2026, 10:43 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

টাঙ্গাইলে দুই বোনকে নগ্ন করে ভিডিও ধারণের ঘটনায় গ্রেফতার ২

টাঙ্গাইলে দুই বোনকে নগ্ন করে ভিডিও ধারণের ঘটনায় গ্রেফতার ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

টাঙ্গাইলের দেলদুয়ারে এক সেনা সদস্যের নেতৃত্বে দুই বোনকে জোর পূর্বক নগ্ন করে ভিডিও চিত্র ধারণ ও শ্লীলতা হানীর ঘটনায় দায়ের করা মামলায় সেনা সদস্যের সহযোগি দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় মামলার আইও এস.আই আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন সড়কে ফাঁদ পেতে জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। প্রেফতারকৃতরা হলো চিনাখোলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুল জব্বার(৩০) ও একই গ্রামের ইমান আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন(৩২)। ১৭ অক্টোবর উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান চিনাখোলা গ্রামে বাড়ীতে অভিভাবকের অনুপস্থিতিতে নবম শ্রেণি পড়-য়া দুই বোনকে ঘরের দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে নগ্ন করে ভিডিও চিত্র ধারণ এবং শ্লীলতা হানী করে ওই গ্রামের সেনা সদস্য মোঃ শরিফ (২৪ পদাতীক ডিভিশন চট্রগ্রাম)। এ ঘটনার ভিডিও চিত্র প্রকাশ হলে ভিকটিমের মা ফিরোজা বেগম ২৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনা সদস্য শরিফসহ তার সহযোগি ৪জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার মামলা নং- ০৯,। মামলার আইও জানান চাঞ্চল্যকর এ মামলার ৪ আসামীর মধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সেনা সদস্য শরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর