April 16, 2026, 3:22 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্পিন কোচ খেলা দেখে নাজমুল অপুর কার্যকারিতা বলতে পারবেন

স্পিন কোচ খেলা দেখে নাজমুল অপুর কার্যকারিতা বলতে পারবেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বলে খুব বেশি টার্ন নেই। বৈচিত্রও সীমিত। প্রথম শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যান নয় খুব সমৃদ্ধ। নাজমুল ইসলাম অপু কতটা কার্যকর হতে পারবেন টেস্ট ক্রিকেটে? উত্তরটা ভালো দেওয়ার কথা যার, সেই সুনীল যোশিও খুঁজছেন উত্তর। বাংলাদেশের স্পিন কোচ বলছেন, খেলার পরই বোঝা যাবে অপুর কার্যকারিতা।

জিম্বাবুয়ে সিরিজ দিয়েই প্রথমবার বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন অপু। গত কিছুদিনে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার অনেকটাই নিয়মিত হয়ে উঠেছেন দলে। তবে তার টেস্ট দলে ডাক পাওয়া চমকে দিয়েছে অনেককেই। তার বোলিংয়ের ধরনকে মনে করা হয় সীমিত ওভারের ক্রিকেটের জন্যই বেশি উপযোগী, উইকেট নেওয়ার চেয়ে রান আটকানোই যেখানে মুখ্য।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সাধারণ স্পিনারদের রাজত্ব চললেও অপুর রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। ৫৪ ম্যাচে উইকেট ১৪৪টি, ৫ উইকেট মাত্র তিনবার। এরপরও জায়গা পেয়ে গেছেন টেস্ট দলে। বাংলাদেশের স্পিন কোচ বলছেন, রঙিন পোশাকের পারফরম্যান্সই অপুকে নিয়ে এসেছে সাদা পোশাকে।

“সাকিব নেই বলেই নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট নাজমুল ইসলাম অপুর কথা ভেবেছে। গত বছর খানেক ধরে সে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ভালো করছে। তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই টেস্ট দলে ওকে সুযোগ দেওয়া হয়েছে। এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে টিম কম্বিনেশনে তার জায়গা কোথায় হয়।”

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন টেস্ট দল ঘোষণার পর বলেছিলেন, সোজা বল করায় দক্ষতার কারণেই মূলত অপুকে নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা টার্নিং বলে যেমন, তেমনি বাঁহাতি স্পিনারের আর্ম ডেলিভারি ও সোজা বলে বেশ দুর্বল। অপুর আর্ম ডেলিভারি যদিও এখনও খুব ভালো নয়, তবে জোরের ওপর সোজা বল করতে পারেন।

যোশি অবশ্য সেটিও আলাদা করে বললেন না। টেস্টে অপুর শক্তি কি হতে পারে বা কতটা কার্যকর হতে পারেন, এই প্রশ্নে স্পিন কোচ বারবার বললেন, খেললেই বোঝা যাবে।

“সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। সুযোগ না পেলে তো দেখা যাবে না সে কেমন করতে পারে। টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কিলের কারণেই নির্বাচকেরা ও ম্যানেজমেন্ট তাকে টেস্ট স্কোয়াডে রেখেছে।”

“ও সুযোগ পেলেই কেবল আমরা সেটা দেখতে পারব (কতটা কার্যকর হতে পারে)। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার বোলিং যা দেখেয়েছে, সে দলে জায়গার জোর দাবিদার।”

Share Button

     এ জাতীয় আরো খবর