April 8, 2026, 9:23 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

হবিগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত

হবিগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সালেহা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিমকো ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সালেহা বেগম উপজেলার পূর্ব মাধবপুর এলাকার সুরুজ মিয়ার স্ত্রী। মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. কাউছার আলম জানান, বিকেলে সালেহা রিকশায় মাধবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি সিমকো ফিলিংস স্টেশনের সামনে পৌঁছালে ময়মনসিংহ থেকে সিলেটগামী একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে সালেহা বেগম ঘটনাস্থলেই মারা যান। সালেহা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর