March 15, 2026, 5:15 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

সিলেটের জাফলংয়ে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার

সিলেটের জাফলংয়ে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেটের জাফলংয়ে দখলদারদের কবল থেকে বন বিভাগের পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জাফলং সোনাটিলা এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচ একর জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। সিলেটের গোয়াইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনসহ বন কর্মী ও অর্ধশতাধিখ পুলিশ অভিযানে অংশ নেয়।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত জমিতে পাথর ব্যবসায়ীরা ডাম্পিং ইয়ার্ড গড়ে তুলেন। সেসব এলাকায় অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে। তিনি আরো বলেন, উদ্ধারের পর পরেই এসব এলাকায় বন বিভাগের সীমানা পিলার বসানো হচ্ছে। অচিরেই সবুজায়নের কাজ শুরু হবে। সিলেট বন বিভাগ সূত্র জানায়, জাফলং চৈলাখেল মৌজা এলাকায় রাস্তার দুই ধারে বন বিভাগের প্রায় ২৫ একর ভূমি দখলদারদের কবলে চলে যায়। জমির দখল নিয়ে ডাম্পিং ইয়ার্ড গড়ে তোলেন পাথর ব্যবসায়ীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর