April 17, 2026, 11:25 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

হত্যা মামলায় দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২ জনের যাবজ্জীবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

 

জাতীয় অন্ধ সংস্থার সদস্য ইদ্রিস আলী হত্যা মামলায় দৃষ্টিপ্রতিবন্ধী চুন্নু সরদারসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহম্মেদ এ রায় দেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আরেক আসামি হলেন নাসিমা আক্তার। এ ছাড়া মামলার আরেক আসামি দৃষ্টিপ্রতিবন্ধী রনি তালুকদারকে সাত বছরের কারাদ- দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী ও মিনহাজকে খালাস দিয়েছেন আদালত। ২০১১ সালের ৬ জুলাই রাজধানীর চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অন্ধ সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে ইদ্রিস আলীকে হত্যা করা হয়। এর আগে একই বছর জানুয়ারি মাসে খুন হন সংস্থাটির মহাসচিব খলিলুর রহমান। সেই মামলার আসামি ছিলেন ইদ্রিস আলী। এ ঘটনায় নিহতের মেয়ে বিলকিস বেগম বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খলিলুর রহমান হত্যার প্রতিশোধ নিতেই আসামিরা ইদ্রিস আলীকে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মামলা পরিচালনা করেন। তিনি জানান, রায়ের আগে বিচারক ১৭ জনের সাক্ষ্য নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর