April 9, 2026, 2:13 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
banglanews24.com

যশোরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী খুন

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের পল্লীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাঁশের লাঠির আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকালে চৌগাছার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার
করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী রাকিব পালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছার নারায়নপুর গ্রামের রাকিবের সঙ্গে প্রায় ১০-১২ বছর পূর্বে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের ৭-৮ বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ
শুরু হলে নাজমা খাতুন পিত্রালয়ে চলে যান ও পরে বর্তমানে ঢাকায় বসবাস করতেন।

এরপর রাকিব উপজেলার আন্দুলিয়া গ্রামের রেকসোনা খাতুনকে বিয়ে করেন। শুরুতে তাদের সংসার ভালো চললেও, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্বের জেরে সোমবার সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সিজার ওরফে রাকিব গ্রামের চৌকিদার জামাত আলী জানান, ‘প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বাঁশের লাঠির আঘাতে রোকসোনার মৃত্যু হয়েছে। এটি সাধারণ বাঁশের লাঠি ছিল না, বরং ৫-৬ ফুট লম্বা বাঁশের টুকরো দিয়ে আঘাত করে মারা হয়েছে বলে জেনেছি।’

নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, ‘সকালে শুনলাম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক।’

এ বিষয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে, তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।’#

Share Button

     এ জাতীয় আরো খবর