April 9, 2026, 8:30 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সারাদেশব্যাপী চলমান ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

মোঃ সাইদুর রহমান আপন, বিশেষ প্রতিনিধি ক্রাইম

mostbet

“আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই “এই স্লোগানকে সামনে রেখে সারাদেশব্যাপী চলমান ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সোমবার সকালে জেলার পৌর শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের ছোট আছিয়া নামক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এর চাঞ্চল্যকর ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়ে।

এসময় ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রেদুয়ান রাশেদ, শিক্ষার্থী মারুফ হোসেন, লিপি আক্তারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণির দুষ্কৃতিকারী গোষ্ঠী খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমূর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর