April 15, 2026, 10:52 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্স ধরে যাদের

আব্দুস সামাদ আজাদ  সিলেট প্রতিনিধিঃ

mostbet
বিপিএলে ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার। সিলেট সিক্সার্স এবার আগের আসরে দলে থাকা নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর ও
লিটন কুমার দাশকে ধরে রেখেছে।
দলটি সরাসরি চুক্তি করেছে ডেভিড ওয়ার্নার ও সন্দ্বীপ লামিচানের সাথে।
এছাড়া ড্রাফট থেকে ১৫ জন ক্রিকেটারকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স।  এরা হলেন- আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ,
ইবাদত হোসেন, অলোক কাপালি, জাকির আলী, মেহেদী হাসান রানা, ফাবিয়ান আলেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন ও নিকোলাস পুরান।
বিপিএলে অংশগ্রহণের পর এবারই প্রথমবারের মতো সিলেটের অলোক কাপালি, নাবিল সামাদ, ইবাদত হোসেন, জাকির আলীকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স।
আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।
এবার দেশি ১৮৭ ও বিদেশি ৩৬৬ খেলোয়াড় ড্রাফটে ছিলেন। ড্রাফট থেকে দল পেয়েছেন মোট ৮৭ খেলোয়াড়। এছাড়া রিটেইন এবং সরাসরি সাইনের মাধ্যমে আগে থেকেই দল নিশ্চিত করেন ৪২ খেলোয়াড়।
প্রতিটি দল স্কোয়াডে সর্বনিম্ন ১০ জন ও সর্বোচ্চ ১২ জন দেশি খেলোয়াড় নিতে পারবে। এছাড়া বিদেশি খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ ৯ জন। সব মিলিয়ে স্কোয়াডে খেলোয়াড় হবে ১৯ থেকে ২১ জনের। ম্যাচে বিদেশি খেলোয়াড় খেলতে পারবে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ন ২ জন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ড্রাফটে নিজেদের দল প্রায় গুছিয়ে নিয়েছে সিলেট সিক্সার্স।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর