রিপন মিয়া মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলাধীন ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই-গোড়ারাই এর 
হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
স্থানীয় সামাজিক সংঘটন, নবদিগন্ত সমাজ-কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত বিতরণ কর্মসুচিতে সুবিধাবঞ্চিত অসহায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ,খাতা, কলম ইত্যাদি দেওয়া হয়।এসময়, উপস্থিত ছিলেন নবদিগন্ত সমাজ-কল্যাণ যুব সংঘের সভাপতি হাফিজ জুবায়ের আহমদ ও সেক্রেটারি রিপন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন লিটন আহমদ (সহ-সভাপতি),অপু আহমদ, মতব্বির মিয়া,জিহাদ আহমদ,জুবেল আহমদ সহ প্রমুখ।