April 1, 2026, 3:41 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

আবার ও প্রমাণ করলো বাংলাদেশের মধ্যে সেরা অতিথি পরায়ণ জেলা নোয়াখালী

রিপন ছালাউদ্দিন:
গতবছর উপকূলের অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি

প্রতিকি ছবি

পরীক্ষায় আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অতিথির মত বরন করে নিয়েছিল নোয়াখালী-বাসী ? দূর দূরান্ত থেকে আসা এত এত শিক্ষার্থীর প্রায় সবারই আবাসন, খাওয়া-থাকা ও পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল নোয়াখালী-বাসী। তার পরপরই সারাদেশ থেকে আগত সকল শিক্ষার্থীরা পরীক্ষা শেষে নোয়াখাইল্লাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগামীকাল ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষা। ইতিমধ্যেই সারাদেশ থেকে শিক্ষার্থীরা আসা শুরু করেছেন নোয়াখালীতে। এবারও নোয়াখালী বাসী-দেরর আতিথেয়তায় কোন কমতি থাকবেনা, বরং এবার তার পরিমাণ আরও বেড়েছে। নোয়াখালী পৌরসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নোয়াখালী শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আবাসনের সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। পৌরসভা কর্তৃক শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র, যেখানে আগত শিক্ষার্থীরা যেকোন তথ্য ও সেবা পাবে। বিভিন্ন সামাজিক সংগঠনের শত শত সেচ্ছাসেবী কাজ করবে সড়কে আগত শিক্ষার্থীদের সেবা প্রদানে। এইরকম ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সহযোগিতার জন্য এমন আয়োজন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত হয়না।
এ বিষয়ে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগত বিপুল পরিমাণ শিক্ষার্থীদের সাময়িক খাদ্য ও বাসস্থান সমস্যা সমাধানের জন্য আমাদের ভলান্টিয়ার টিম কাজ করে যাচ্ছে। কেউ যে কোন প্রকার সমস্যায় পড়লে আমাদের ভলান্টিয়ার দের সাথে যোগাযোগ করলে তারা  তাৎক্ষণিক সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর