April 7, 2026, 9:02 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সকলকে আয়কর দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সকলকে আয়কর দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সামর্থ্যবান ব্যক্তিদের আয়কর দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করার অহবান জানিয়েছেন স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেন, আয়কর দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। আয়করদাতারা দেশের সম্পদ। আমরা আয়কর না দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন বঞ্চিত হবে। দেশের উন্নয়নের যাত্রায় নিজেকে শরিক করতে যে যার মতো আয়কর দিতে অভ্যস্ত হই। রংপুর কর অঞ্চলের আয়োজনে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতা এবং কর বাহাদুর পরিবারের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, অল্প সময়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছে। পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায়। মানুষের মাঝে আয়কর প্রদানে সচেতনা বেড়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে। অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কর কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বেবক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও শ্রেষ্ট করদাতা এমদাদুল হক ভরসা। অনুষ্ঠানে ৭ জন করবাহাদুর পরিবার ও সর্বোচ্চ ২৪ জন করদাতা এবং দীর্ঘ মেয়াদী ১৬ জন, মহিলা ৮ জন ও তরুণ ৮ করদাতা সহ ৬৩ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।এর আগে তিনি গণপ্রকৌশল দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স আয়োজিত বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিশি হিসেবে উপস্থিত ছিলেন, আখতারুল করিম প্রামানিক, উপদেষ্টা,আইডিইবি, কেনিক, ঢাকা, ফজলার রহমান, সহ-সভাপতি, রংপুর অঞ্চল, কেনিক, ঢাকা প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর