March 14, 2026, 11:37 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

অভিযোগ থাকলেও মানুষ পুলিশের কাছেই যায়: আইজিপি

অভিযোগ থাকলেও মানুষ পুলিশের কাছেই যায়: আইজিপি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুলিশ জনগণের জন্য কাজ করে, তাই পুলিশের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, জনগণ সাহায্যের জন্য তাদের কাছেই যায় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল বুধবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় লালবাগ থানার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে এ কথা বলেন আইজিপি। শহীদুল হক বলেন, পুলিশ জনগণের জন্যই কাজ করে। প্রত্যেক মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, চলাফেরা করতে পারে, কাজ করতে পারেÑজনগণের এসব নিরাপত্তা প্রদান করাই পুলিশের কাজ। কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের শিকার হয়, তাহলে সাহায্যের জন্য পুলিশের কাছেই যায়। পুলিশের বিরুদ্ধে জনগণের অনেক অভিযোগ আছে। কোনো পুলিশ সদস্য যদি জনগণে শৃঙ্খলা বিঘিœত হয় এমন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে প্রমাণ পেলে, সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, জনগণ সাহায্যের জন্য পুলিশের কাছেই যায়। আইজিপি আরো বলেন, পুলিশ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তাকে সেটা ধরিয়ে দিতে হবে। পুলিশকে বোঝাতে হবে, আমরা কী ধরনের সেবা চাই। এজন্য বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। সমাজের কিছুকিছু ব্যক্তি পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চায়, যা কখনোই হতে দেওয়া যাবে না। পুলিশ জনগণেরই একটি অংশ। পুলিশ যে আইন প্রয়োগ করে, তা যেন জনগণের কল্যাণে আসে, তা নিশ্চিত করতে হবে। সব উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৩ সালে ১৩ পুলিশ সদস্য নিহত ও ৩০ পুলিশ সদস্য আহত হন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, রাজধানীতে প্রত্যেক ভাড়াটিয়ার তালিকা তৈরি করা হয়েছে। রাজধানীতে এখন চুরি-ডাকাতি-ছিনতাই নেই বললেই চলে। এ দেশের মাটিতে জঙ্গিবাদ ও মাদকের কোনো স্থান নেই। কোনো পুলিশ সদস্যের যদি মাদকের সঙ্গে যোগসাজশ থাকে, তাঁকে চাকরিচ্যুত করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর