April 13, 2026, 8:30 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অস্ট্রেলিয়ায় ক্লাশরুমে গাড়ি : দুই শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ায় ক্লাশরুমে গাড়ি : দুই শিশুর মৃত্যু

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল মঙ্গলবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ক্লাশরুমে ঢুকে পড়ে। এতে আট বছর বয়সী দুই শিশু প্রাণ হারিয়েছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান পুলিশ একথা জানিয়ে বলেছে, একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি সিডনির পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্কুলের কাঠের দেয়াল ভেঙ্গে ঢুকে পড়ে। ক্লাশে তখন ২৪ জন প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষক ছিল। খবর এএফপি’র।

গুরুতর আহত অবস্থায় পাঁচ শিশুকে হাসপাতালে নেয়া হলে সেখানে দ’ুজন মারা যায়। আহত আট বছর বয়সী দুই মেয়ে ও নয় বছর বয়সী অপর একটি মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর ১৬ শিশু ও তাদের শিক্ষক সামান্য আহত হয়েছে।

নিউ সাউথ ওয়েলেসের পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেন, পুলিশ একে ইচ্ছাকৃতভাবে নয়, বরং দুর্ঘটনা হিসেবেই দেখছে।’

পুলিশ জানায়, গাড়িটির ৫২ বছর বয়সী নারী চালক এই ঘটনায় আহত হয়নি। তবে তদন্তের অংশ হিসেবে তার রক্ত ও প্র¯্রাব পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর