মৌলভীবাজার প্রতিনিধিঃ
রাজনগরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পুজা উপলক্ষ্যে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রী শ্রী রাজ্যেশ্বরী সার্বজনীন কালী বাড়ি দূর্গা মন্দির এবং
দেবীপুর সার্বজনীন পুজা মন্ডপে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে গরীব-দুঃস্থদের মাঝে বস্ত্র ও পুজা উদযাপন কমিটিকে চেক বিতরণ করা হয়েছে গত ১৭ অক্টোবর বিকালে । পুজা উদযাপন পরিষদের সভাপতি কেতকি রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে ও চয়ন দেবনাথ ও সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেংরা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি টিপু খান, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক মিয়া, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, পুজা উদয়াপন পরিষদ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসিত দেব, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ মেীলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সামীম আহমেদ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক চ্যায়ারম্যান মোঃ ছাতির মিয়া। এ সময় প্রদান অতিথি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রতীক নৌকায় ভোট চান।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ অক্টোবর ২০১৮/ইকবাল