March 11, 2026, 1:20 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ভ্যানচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ভ্যানচালক নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বালিভর্তি ট্রাক উল্টে বালিচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার এসআই জাফর ইকবাল জানান, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রানীহাটি কলেজ মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ (৩৮) শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের লাল মোহাম্মদের ছেলে এসআই জাফর বলেন, বালিভর্তি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেওয়ার পর উল্টে গেলে বালির নিচে চাপা পড়েন ভ্যানচালক। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালির নিচে থেকে লতিফের লাশ উদ্ধার করে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর