January 13, 2026, 3:31 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

চট্টগ্রামে ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু

চট্টগ্রামে ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত মাহমুদ হোসেন (৩০) বায়েজিদ থানা এলাকার বনানী ১৯ নম্বর প্লটের রফিকুল ইসলামের ছেলে। তিনি বায়েজিদ বাজারে মাছ কাটার কাজও করতেন। বায়েজিদ থানার এসআই হাতেম আলী জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বন্দরনগরীর অক্সিজেন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকসহ চালক মো. মামুনকে আটক করা হয়েছে। আর দুপুর সোয়া ১২টার দিকে মাহমুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মাছ কাটার জন্য একটি সমিল থেকে কাঠ কিনে ভ্যানে নিয়ে ফিরছিলেন মাহমুদ। পথে অক্সিজেন এলাকার বঙ্গবন্ধু এভিনিউর মোড়ে তাকে ওই ট্রাক চাপা দেয়। দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর