ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
গতকাল(রবিবার) বিভাগে সভাপতির কক্ষে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। বিভাগের নবাগত শিক্ষক নুসরাত সুলতানার সঞ্চালনায় দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দু সাহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নেছার উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. এয়াকুব আলী, প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ড. মামুন, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, বিভাগের জৈষ্ঠ শিক্ষক প্রফেসর ড. আব্দুল লতিফ, প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম, প্রফেসর ড. গৌতম কুমার, প্রফেসর ড. শরীফুল ইসলাম, ড. আব্দুল গফুর গাজী, ড. শাহাবুল আলম, ড. আব্দুল বারী,লেকচারার মোঃ শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগ ইবি শাখার সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম। দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বিভাগের উন্নতির জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের বিভঅগের শিক্ষকদের মধ্যে যে সম্প্রীতি আছে তা আমাকে কাজ করতে অতিরিক্ত অনুপ্রেরণা যোগাবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ অক্টোবর ২০১৮/ইকবাল