April 7, 2026, 7:12 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রোহিঙ্গা শিবিরে ৫ বিদেশিসহ আটক ২৬

রোহিঙ্গা শিবিরে ৫ বিদেশিসহ আটক ২৬

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে ২৬ জনকে আটকের পর বিদেশি পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; অন্যান্যের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ জানান, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্দেহজনক ফোরাঘুরির সময় গত সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ তাদের আটক করে। বিদেশি নাগরিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের অনুমতি দেখাতে পারেননি। বিদেশিদের মধ্যে ছিলেন একজন চায়নিজ ও চারজন যুক্তরাজ্যের নাগরিক। অন্যরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের অধিকাংশই মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম। তারা এনজিওকর্মীর ছদ্মবেশে শিবিরের ভেতরে ঢুকে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন। তাদের মধ্যে ১০ জনকে এক মাস থেকে ছয় মাস কারাদ- দেওয়া হয়। অন্যান্যের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। গত ৩ অক্টোবর কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরে সন্দেহজনক ঘোরাঘুরির সময় ১৫০ জনকে আটক করা হয়। তখন থেকে নিরাপত্তা রক্ষাসহ বিশৃঙ্খলা এড়াতে রোহিঙ্গা শিবিরে বিনা প্রয়োজনে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।

Share Button

     এ জাতীয় আরো খবর