April 8, 2026, 9:04 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. মনসুর আহম্মেদ জানান, উপজেলার জিনজিরা বেড়িবাঁধ এলাকায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। নিহত মো. ওমর ফারুক (১৬) কুমিল্লার চৌদ্দগ্রামের মো. খলিলের ছেলে। ফারুক জিনজিরা নামাবাড়ি এলাকায় মতি মিয়ার বাড়িতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। এসআই মনসুর বলেন, রাতে ওই এলাকায় ওমরকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। তার ডান পায়ের ঊরুর ওপরে ও নিচে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। এসআই মনসুর প্রাথমিক তদন্তের বরাতে বলেন, ওমর যাদের সঙ্গে চলাফেরা করতেন তারা সবাই ছিনতাইকারী, মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদেরই কেউ না কেউ হত্যাকা- ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি এ পুলিশ কর্মকর্তা। পুলিশ খুনি গ্রেফতারের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর