March 23, 2026, 10:08 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

‘হতাশ রোনালদো’

‘হতাশ রোনালদো’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্রিস্তিয়ানো রোনালদো এবারের লা লিগায় নিজের গোল খরা নিয়ে হতাশ বলে জানিয়েছেন সের্হিও রামোস। তবে, সতীর্থের গোলে ফেরা নিয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদের অধিনায়ক।

লা লিগায় জিরোনা ও চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের হারা রিয়াল রোববার রাতে ৩-০ গোলে লাস পালমাসকে উড়িয়ে জয়ে ফিরে। নিজেদের মাঠে লা লিগার এই ম্যাচে একটি করে গোল করেন কাসেমিরো, মার্কো আসেনসিও ও ইসকো।

বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তবে বেশ ভালো খেলে দ্বিতীয়ার্ধে ইসকোকে দিয়ে একটি গোল করিয়েছেন। লা লিগায় এই নিয়ে টানা তিন ম্যাচে গোলহীন থাকলেন রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার চলতি লিগে এখন পর্যন্ত করেছেন মাত্র এক গোল।

রোনালদোর মতোই অবস্থা রিয়ালের আক্রমণভাগের আরেক খেলোয়াড় করিম বেনজেমার। লিগে ছয় ম্যাচে করেছেন এক গোল। আশানুরূপ খেলতে না পারায় পালমাসের বিপক্ষে নিজেদের সমর্থকদের কিছু অংশের দুয়োর শিকার হন তিনি।

গুরুত্বপূর্ণ দুই সতীর্থ রোনালদো-বেনজেমার উপর আস্থা হারাচ্ছেন না রামোস।

“ক্রিস্তিয়ানো ও করিমের গোল আসবে।ৃ ক্রিস্তিয়ানো যখন গোল করছে না, নিশ্চিতভাবে সে হতাশ।”

“তারা কম গোল করায় আমরা উদ্বিগ্ন নই। কারণ, তারা পার্থক্য গড়ে দেয়। জয়টা হলো ব্যাপার। গোল আসবে।”

১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২৭।

Share Button

     এ জাতীয় আরো খবর