April 1, 2026, 3:42 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

অবসরে গেলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জাফর ইকবাল

লিপন দেব বালাগঞ্জ প্রতিনিধিঃ

বিশিষ্ট শিক্ষাবিদ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘ ২৪ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরোত্তর ছুটিতে গেলেন।গত ৩ জুলাই শেষ কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করেন তিনি।এরপর কেন্দ্রীয় মিলনায়তনে সহকর্মীদের আয়োজিত ‘রঙিন চশমা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারই সহকর্মী অধ্যাপক ড. শহীদুর রহমান।ড.জাফর ইকবাল সবার উদ্দেশে বলেন,তোমরা আমাকে এত ভালোবাসা দেখিয়েছ,তা কখনও কল্পনাও করিনি। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপ জীবনের অন্যতম সেরা মূহূর্ত হয়ে থাকবে। তিনি বলেন,মুক্তিযুদ্ধবিরোধীরা আমাকে নাস্তিক হিসেবে চিহ্নিত করে মেরে ফেলতে চেয়েছিল।আমি সবসময় মুক্তিযুদ্ধের কথা বলায় আমার ওপর হামলা হয়। তিনি আরও বলেন,আমি কোনো ধর্মের বিরুদ্ধে জীবনে এক কলমও লিখিনি। আমার পরিবারের সবাই ধর্মপরায়ণ এবং সব ধর্মের প্রতি সমানভাবে আমি শ্রদ্ধা পোষণ করি। এ সময় তিনি শাবিপ্রবিতে ২৪ বছরের বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৬ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর