April 5, 2026, 10:35 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বগুড়ার নিশিন্দারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও টিফিন বক্স বিতরণ

আকাশ বগুড়া প্রতিনিধিঃ

mostbet

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের নিশিন্দারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবারের জন্য টিফিন বক্স প্রদান করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টিফিন বক্স বিতরন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
তিনি বলেন, আমরা যেমন তিন বেলা খাবার খাই তেমনি আমাদের ছেলেমেয়েদেরও তিন বেলা খাবার প্রয়োজন। সেজন্য তাদের টিফিনে খাবার দিতে হবে, যাতে করে তারা সুস্থ্য থেকে ভালভাবে পড়ালেখা করতে পারে।ছেলে মেয়েদের প্রতি সর্ব প্রথমে মায়েদেরকে যতœবান হতে হবে। তিনি কমলমতি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহব্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম,আব্দুল ওয়াহাব,নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার,নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর,প্রভাষক জাকারিয়া পারভেজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ- সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল ৭১ ভিষনের সম্পাদক মাকসুদ আলম,স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালি মাহমুদ,সৈকত,মাহমুদুর রহমান,শামিমা নাসরিন,নাসরিন মোস্তফা,স্বপ্না মোস্তারিন,রেজোওয়ানা বানু,সৌহিদা আক্তার,জান্নাতুল ফেরদৌসি,বদরুন্নেসা,খালেদা আরিফা ও অবিভাবক বৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৫ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর