April 5, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

বরগুনা তালতলীতে খালিপেটে কৃমি নাশক ট্যাবলেট খাওয়াতে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

সজীব সরদার ইবরাহীম বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলার আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃমি নাশক ট্যাবলেট খেয়ে বুধবার বিকেলে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। অসুস্থ্যদের মধ্যে ১৭ শিক্ষার্থীকে আমতলী ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য বুধবার বিকেল ৩ টার দিকে স্বাস্থ্য সহকারী সোহেল মিয়া বিদ্যালয়ে যায়। তিনি বিকেল সাড়ে ৩ টার দিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৬৫ জন শিশুদের মাঝে ট্যাবলেট বিতরণ করেন। বিতরণ করা এ ট্যাবলেট শিশুরা খাওয়ার কিছুক্ষণ এর মধ্যে একে একে ৪০-৪৫ জন শিশু অসুস্থ হয়ে পড়ে।
আমতলী হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীরা জানান, কৃমি নাশক ট্যাবলেট খাওয়ার কয়েক মিনিট পরে আমরা বমি করে অসুস্থ হয়ে পড়ি।
আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন মোবারক বলেন, খালি পেটে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ায় বিদ্যালয়ের ৬৫ শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী বমি ও পাতলা পায়খানা করে অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থদের মধ্যে ১৪ শিশুকে তালতলী ও ৩ শিশুকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, খালি পেটে কৃমি নাশক ট্যাবলেট খাওয়াতে কিছু শিশু অসুস্থ হয়ে পরেছে। তবে অনেকেই আবার দেখা দেখির কারণে অসুস্থ হয়েছে। অসুস্থ্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। কোন বড় ধরনের সমস্যা নেই। তবে খালি পেটে ট্যাবলেট খাওয়ানো ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/০৪ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর