February 11, 2026, 6:55 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

দিনাজপুরে ইয়াবাসহ ২ নারী আটক

দিনাজপুরে ইয়াবাসহ ২ নারী আটক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দিনাজপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদা বিবি (৫০) ও শহর বানু (৪০) নামে দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামে থেকে তাদের আটক করা হয়। আটক হামিদা একই এলাকার মো. দিদার হোসেনের স্ত্রী ও শহর বানু মো. আলমের স্ত্রী। র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তারা দু’জনই দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর নাজমুছ সাকিব।

Share Button

     এ জাতীয় আরো খবর