April 8, 2026, 8:42 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অপহরণের ৪১দিন পর অচেতন অবস্থায় এক নারী উদ্ধার

অপহরণের ৪১দিন পর অচেতন অবস্থায় এক নারী উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুমিল্লায় অপহরণের ৪১দিন পর এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রোববার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আপেল মাহমুদ জানান, ৪১ দিন আগে ওই নারী অপহরণের শিকার হয়। পিবিআই’র প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় তাকে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তার মা বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করে। পরে গতকাল রোববার জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজার থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর