January 14, 2026, 1:14 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

পুণ্যস্নান: গঙ্গার তীরে পদদলিত হয়ে চারজনের মৃত্যু

পুণ্যস্নান: গঙ্গার তীরে পদদলিত হয়ে চারজনের মৃত্যু

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিহারে গঙ্গা নদীর তীরে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার সকালে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, কার্তিক পূর্ণিমার পুণ্যস্নান করতে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

গঙ্গা নদীর তীরবর্তী বিহার রাজ্যের বেগুসরাই জেলার সিমারিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সকালে ঘাটে পুণ্যস্নান করতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। হঠাৎ করে সেখানে গুজব ছড়ায়। আর তাতেই হুড়োহুড়ি পড়ে ঘাটে। ছুটতে গিয়ে অনেকে পড়ে যান। তাদের মাড়িয়ে যান অন্যরা। তবে, কোন গুজবের জেরে হুড়োহুড়ি শুরু হয়; তা জানতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয়রা হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Share Button

     এ জাতীয় আরো খবর