March 31, 2026, 7:00 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মশাহিদ আহমদ  মৌলভীবাজার প্রতিনিধিঃ

“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করা হয়েছে হামিদগর বরুণা টাইটেল মাদরাসার সামনে আজ বিকালে। রক্তের গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- খিদমাহ ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল। বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির ও বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জাবেদ আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল সাপ্তাহিক শ্রীভূমি স্টাপ রিপোর্টার নাজিমুল হক শাকিল, খিদমাহ ব্লাড ব্যাংক’র জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু বকর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ ইসহাক, খিদমাহ ব্লাড ব্যাং’র বাহুবল শাখার পরিচালক মাওলানা মাহফুজুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মুস্তাকিম আল মুন্তাজ, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম জহির বর্ণভী ও মুহিবুর রহমান রাফে প্রমুখ। ক্যাম্পটি সাড়ে ৩টা থেকে শুরু হয়ে শেষ হয় সন্ধা ৬টায়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ সেপ্টেম্বর ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর