April 4, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে: হানিফ

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে আমেরিকায়। তারা এখন বিদেশীদের কাছে ধর্ণা ধরেছে। তিনি বলেন, একমাত্র রাজনৈতিকভাবে দেউলিয়া হলেই কেউ লবিস্ট নিয়োগ করে বিদেশীদের কাছে ধর্ণা ধরতে পারে। এতে প্রমাণিত হয়েছে এদেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। ষড়যন্ত্রের প্রতিই তাদের আস্থা। হানিফ গতকাল সোমবার কুষ্টিয়া সরকারী কলেজ কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির প্রত্যেকটি দাবি জনবিচ্ছিন্ন, ব্যক্তিগত ক্ষমতায় যাওয়ার কৌশল। তাই বিএনপির দাবির প্রতি জনগণের সমর্থন না থাকায় তারা কোন আন্দোলন গড়ে তুলতে পারে নাই। তিনি বলেন, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবার পর থেকে বিএনপি-জামায়াত বিচার বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ২০১৫ সালে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হানিফ বলেন, বাংলাদেশের সেরা চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। এর বাইরে ওঁর ব্যক্তিগত চিকিৎসক কোন পর্যায়ে আছে যে উনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছেন না। এর মাধ্যমে প্রমাণিত হয় তারা চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায়। এ সময় কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদের, কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর