April 8, 2026, 3:04 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বরিশালে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

বরিশালে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

 

বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম চরলক্ষ্মীপুর গ্রামে ছয় বছরের এক শিশু কন্যাকে নির্যাতনের ঘটনায় মোশারফ হোসেন (৬২) নামের এক বৃদ্ধকে গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আটক করেছে পুলিশ

শিশুর মা ফজিলাতুন্নেছা বেগম লম্পট মোশারফের বিচার চেয়ে নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ মোশারফকে আটক করেছে

অপরদিকে ঘটনাটি ধামাচাঁপা দেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই এনামুল হক নির্যাতিত শিশুর চাচাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে নির্যাতিত শিশুর চাচা লালচাঁন মিয়া জানান, গত পহেলা অক্টোবর সন্ধ্যায় পাশের বাড়ির মোশারফ হোসেন তার মালদ্বীপ প্রবাসী ভাইয়ের মেয়েকে ঘরে ডেকে নিয়ে যৌণ হয়রানী করে

সময় শিশুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে মোশারফ পালিয়ে যায় তিনি (লালচাঁন) আরও জানান, বিষয়টি জানার পর মোশারফকে খুঁেজ বের করে কয়েকটি চর থাপ্পর মারা হয় এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতেই ইউপি চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক তাকে ডেকে নিয়ে বেদম প্রহার করেছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, শিশু নির্যাতনের অভিযোগ পাওয়ার পর থানায় জানানো হলে পুলিশ অভিযুক্ত মোশারফ হোসেনকে আটক করেছে বিষয়ে তদন্ত চলছে তদন্ত রির্পোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

Share Button

     এ জাতীয় আরো খবর