April 16, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাংলাদেশের কাছে মালদ্বীপের হারা

বাংলাদেশের কাছে মালদ্বীপের হারা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মালদ্বীপের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। তাজিকিস্তানে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল ১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে।

খেলার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ইনজুরি টাইমে গোল করেন মাহবুবুর রহমান সুফিল। তার গোলের ওপর ভর করে বাংলাদেশ যুব ফুটবলের বাছাইয়ে দ্বিতীয় খেলায় প্রথম জয় পেল। প্রথম খেলায় শক্তিশালী স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

তাজিকিস্তানের বিপক্ষে ড্র করে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছিল বাংলার ছেলেরা। তা ছাড়া মালদ্বীপকে গত সেপ্টেম্বরে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে হারানোর তরতাজা অভিজ্ঞতা তো ছিলো।

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ গ্রুপের লড়াইয়ে সুবিধাজনক স্থানে থাকল। গ্রুপের তৃতীয় খেলা দুসানবেতে আগামি ৬ নভেম্বর সোমবার।

Share Button

     এ জাতীয় আরো খবর