January 21, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

কাকরাইলে মা-ছেলে খুন, অভিনেত্রী আটক

 কাকরাইলে মা-ছেলে খুন, অভিনেত্রী আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet
রাজধানীর কাকরাইলে মা শামসুন্নাহার ও ছেলে শাওনকে গলাকেটে হত্যার ঘটনায় স্বামী আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তাকে আটক করেছে পুলিশ। পেশায় মডেল ও অভিনেত্রী শারমীন মুক্তাকে রমনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে তাকে আটক করে রমনা থানায় নেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করা হয়নি। থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে শারমীন জানিয়েছেন, তার (শারমীন) বাড়ি গোপালগঞ্জ। আবদুল করিমের সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে এবং পেশায় তিনি একজন মডেল ও অভিনেত্রী।

উল্লেখ্য, গতকাল (বুধবার) সন্ধ্যায় কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় রাতেই আব্দুল করিম, কাজের মেয়ে রাশিদা ও দারোয়ান নোমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর