April 7, 2026, 8:58 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

গাইবান্ধায় তথ্য অধিকার আইন বিষয়ক কমিউনিটি সংলাপ

তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তৃণমুল মানুষের জীবন ও জীবিকা উন্নয়ন
গাইবান্ধায় তথ্য অধিকার আইন বিষয়ক কমিউনিটি সংলাপ
গাইবান্ধা জেলা প্রতিনিধি

তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তৃণমুল মানুষের জীবন ও জীবিকা উন্নয়ন বিষয়ে গাইবান্ধা এসকেএস ইনের হল রুমে সোমবার তথ্য অধিকার আইন বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। রেডিও সারাবেলা গাইবান্ধা, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের যৌথ উদ্যোগে এবং এফএনএন’র সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি পরিচালনায় এই সংলাপে প্যানেল আলোচক ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবু, টিআইবি’র গাইবান্ধা এরিয়া ম্যানেজার মো. মজিবুর রহমান। সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন বিএনএনআরথি’র বজলুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, আবেদুর রহমান স্বপন, সরকার মো. শহিদুজ্জামান, তাজুল ইসলাম রেজা, হেদায়েতুল ইসলাম বাবু, আফরোজা লুনা, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের মাহফুজ ফারুক, আশরাফ হোসেন প্রমুখ।
তথ্য অধিকার আইন বিষয়ক কমিউনিটি সংলাপে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, রেডিও সারাবেলার কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করে। সংলাপে তধ্য অধিকার আইন সুষ্ঠুভাবে প্রয়োগ ও বাস্তবায়নে বাধা সমূহ দূরীকরণ এবং আইনকে আরও কার্যকর করতে নতুন নতুন বিভিন্ন বিষয়ে সংযোজন বিষয়ে সুপারিশ প্রণয়নের নানা ক্ষেত্রে ৩ ঘন্টাব্যাপী প্রাণবন্ত এবং কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর