March 15, 2026, 4:38 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

সিরিয়ায় যুদ্ধে প্রায় ১ হাজার বেসামরিক নিহত

সিরিয়ায় যুদ্ধে প্রায় ১ হাজার বেসামরিক নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মানবাধিকার সংস্থা সিরিয়ান হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধে শুধু অক্টোবর মাসেই ৯২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৩৯৮ জন। যার মধ্যে ৭৮ জন শিশু ৬৩ জন নারী। এ ছাড়া নির্যাতনে মৃত্যু হয়েছে ২০ জনের। সংস্থাটি আরও দাবি করে, রুশ সামরিক বাহিনীর হামলায় ৬৮ শিশু ও ৩৬ নারীসহ নিহত হয়েছেন ২২১ জন। আর সিরিয়ান কুর্দি বাহিনী হত্যা করেছে ১৫ বেসামরিককে। এছাড়া আইএসের হামলায় নিহত হয়েছেন ২৪ শিশু ও ১৬ জন নারী সহ ১৬৩ জন।

Share Button

     এ জাতীয় আরো খবর