March 14, 2026, 11:19 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে কলেজ ছাত্র আটক

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে কলেজ ছাত্র আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী কলেজের ছাত্র জাবেদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেইজবুকে পোস্ট করায় গতকাল বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়ায় জাবেদ হোসেন কলেজের একাদশ শ্রেনীর বিঞ্চান শাখার ছাত্র এবং দেবনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সুত্রে জানায়,রামগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র জাবেদ হোসেন তার ফেইজবুক আইডি জাবেদ তালুকদার থেকে দীর্ঘ সময়ে মাস যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে লেখা ও ছবি পোস্ট করে আসছে। কলেজ শাখা ছাত্রলীগগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর নেতৃত্বে ছাত্রলীগের নেতারা গতকাল বুধবার দুপুরে তার মোবাইল জব্দ করে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করে। রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,খবর পেয়ে ওসি তদন্ত জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশ কলেজ প্রাঙ্গন থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর