March 11, 2026, 1:57 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 গোপালগঞ্জে ট্রাকচাপায় রাজু মৃধা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ডুমরাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু জেলার কোটালীপাড়া উপজেলার চিটাবাড়ি গ্রামের নরোত্তম মৃধার ছেলে। আহতরা হলেন-টিটো বৈদ্য (২৪) ও রথীন হালদার (২০)। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, রাজু, টিটো ও রাথীন মোটরসাইকেলে করে কোটালীপাড়ার ভাংগারহাট থেকে সদর উপজেলার পাটকেলবাড়ি আসছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মোটারসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু নিহত হন। এতে আহত হন অপর দুজন। ট্রাকসহ চালক বসিরউদ্দিন জোয়ার্দারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর