March 20, 2026, 4:16 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ভারতের কর্নাটকে দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩০

ভারতের কর্নাটকে দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩০

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে  এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও   ৩০ জন। গতকাল সোমবার পুলিশের বরাতে একথা জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রায় ৪০ জন যাত্রীকে বহন করা একটি টেম্পু রাজ্যের মানদিয়া জেলার থর সেতিহালি গ্রামের কাছে একটি গাছের সাথে ধাক্কা খেলে রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করে। টেম্পুটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং গতিও বেশি ছিল। অন্ধকারে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে।’

এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর