March 14, 2026, 11:38 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

গৌরনদীতে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন

গৌরনদীতে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন

রফিকুল ইসলাম সুমন, গৌরনদী প্রতিনিধি, বরিশাল
সারা দেশব্যাপী কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদীতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, মোঃ জয়নাল আবেদীন হাওলাদার (সভাপতি, উপজেলা আওয়ামীলীগ),  মোঃ হারিছুর রহমান (সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ)। উক্ত অনুষ্ঠানে বক্তারা আওয়ামীলীগের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সকলকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যদি আওয়ামীলীগ  আগামী নির্বাচনে জয় লাভ করতে পারে তবে দক্ষিন বাংলা হবে ২য় সিংগাপুর। তিনি আরো বলেন ১৯৯৮ সালে তিনি চিপ হুইপ থাকা কালিন ৩৩ কেবি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তিনি গৌরনদীর জন্য এনেছিলেন কিন্তু ২০০১ সালে বি এন পির এম পি তা সিলেটে সাইফুর রহমানকে দিয়েদেন। তিনি তার বক্তব্যে ২০০১ সাল পরবর্তি সময়ে বি এন পির অত্যাচার নিপীড়নের কথা তুলে ধরেন। তিনি সকলকে আওয়ামীলীগের পতাকা তলে আসার আহবান জানান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর